রবিবার ছুটির দিনে যেখানে সাধারন থেকে সরকারী আধিকারিক প্রায় সকল মানুষ পরিবারের সাথে ছুটি কাটান। তাদের থেকে কিছুটা আলাদা হয়ে কালিয়াগঞ্জ ২নং ধনকোইল গ্রাম পঞ্চায়েত গোবিন্দপুর মুজিয়া গ্রামের বাসিন্দা ও যুবদের দেখা গেল একটু আলাদা কিছু করতে। জানা গিয়েছে রায়গঞ্জ জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব চলছে তাই জেলা হাসপাতালের রক্ত সংকট মিটাতে এগিয়ে এল তারা। পাশাপাশি এদিন গ্রামের অসহায় দুঃস্থ মানুষের প্রায় ২৫ জন গরিব মহিলা ও পুরুষ যাদের শীতবস্ত্র নেই তাদের হাতে কম্বল, কাওকে চাদর,শাড়ি, ধুতি দিয়ে সাহয্য করে তারা। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রুস্তম আলি, স্বামী শিব আত্মানন্দ মহরাজ বাউল শিল্পী বিনয় কৃষ্ণ মহন্ত, দুলাল সরকার, দুলাল দেবশর্মা, প্রফুল্ল কুমার রায়, সঞ্জীব দেবশর্মা সহ অন্যান্যরা। এদিন প্রায় ৫০জন রক্তদাতা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/qQzMXooYT5w
উত্তরদিনাজপুর